EIIN: 112474 Code: 19053 6:01:01 AM 5:22:25 PM
নোটিশ শিক্ষা সফর ২০২৬ খ্রি. উপলক্ষে আগামী ২৯/০১/২০২৬খ্রি. ক্লাশ কার্যক্রম বন্ধ থাকাবে। ২০২৬ ইং শিক্ষাবর্ষে ভর্তির জন্য ভর্তি ফরম বিতরন শুরু হয়েছে। অত্র মাদ্রাসার অফিস কক্ষ থেকে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। যোগাযোগ-01719-586660, 01770-252854, 01727-679452, 01929-703393 ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল (১ম পর্ব) প্রকাশিত হয়েছে। নোটিশ বোর্ড থেকে শিক্ষার্থীদের নামের তালিকা দেখা যাবে। আলিম শ্রেণিতে ভর্তি চলছে২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে। পছন্দের তালিকায় প্রথমেই নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার নাম রাখুন। যারা এখনো অনলাইনে আবেদন করতে পারেনি তারা আমাদের মাদ্রাসায় আসলে আবেদন করে দেয়া হবে। ইনশা আল্লাহ। আর যারা আবেদন করেছেন কিন্তু মাদ্রাসা পরিবর্তন করতে যাচ্ছেন তারাও আমাদের মাদ্রাসার নাম প্রথম পছন্দের তালিকায় রাখুন। আমাদের কাছে আসলে অনলাইনে আবেদন আপডেট আমরাই করে দিবো। ইনশা আল্লাহ। অনলাইনে মাদ্রাসার নাম যেভাবে সিলেক্ট করবেন। Board: Madrasah District: Narayanganj Thana: Fatulla Institute name: Rowjatus Salehin Alim Madrasah আর নয় দেরি, আবেদন করুন এখুনি। সরাসরি যোগাযোগ করুন অধ্যক্ষ মহোদয়ের সাথে- 01712-096272 অথবা মেসেজ করুন পেজের মাধ্যমে।

অধ্যক্ষের বাণী

প্রিন্সিপাল

Service Detail Image

অধ্যক্ষ এফ. এম.এম.আব্দুস শাকুর

(কামিল ডাবল, দাওরায়ে হাদিস এন্ড এম. এ. ঢাকা কলেজ)

অধ্যক্ষের বাণী

সকল প্রশংসা মহান আল্লাহ তা'য়ালার জন্য যিনি আমাদেরকে ঐশী জ্ঞানের মারকাজে কিছু খেদমত করার সুযোগ করে দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হজরত মুহাম্মদ (সাঃ ) এর প্রতি। সাথে সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি যারা রওজাতুস সালিহীন মাদ্রাসার শুভসূচনা করেছেন।

রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মহীন কর্ম শিক্ষা এবং কর্মহীন ধর্ম শিক্ষা কোনটিই জাতির কল্যাণ বয়ে আন্তে পারেনা। তাই দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের ভিত্তিতে এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন দ্বীনিশিক্ষায় শিক্ষিত শিক্ষিত করে সমাজে ফাজিল, ফকীহ, মুহাদ্দিস তথা ইসলামী বিষয়ে বিশেষজ্ঞ তৈরী করা, যারা হবে আখেরাত মুখী মানুষ গোড়ার রাহবার এবং দুনিয়াবী কার্যক্রম পরিচালনায় দক্ষ প্রশাসক সেই মানুষ তৈরি করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা এগিয়ে চলছে।

শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মান অর্জনের উদ্দেশ্যে,ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে, সরকারের গৃহীত কর্মসূচির জন্য মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে সালিহীন পরিবারের রাহবার যাদের প্রচেষ্টায় রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ , অভিভাবকমন্ডলী , এলাকাবাসী সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমি অধ্যক্ষ আব্দুস শুকুর আলী মোল্লা